Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি: মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কারণে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা আগের মতো শেখ হাসিনার ভাষায় কথা বলছে এবং দেশের সব সংকটের সমাধান এখনই চায়। গ্যাস সংকট দ্রুত সমাধান হবে বলেও জানান তিনি। একই সঙ্গে চলমান সংকট সমাধানে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে হাজারো ছাত্র-জনতা, নারী ও শিশু নিহত হয়েছেন। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম এবং হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক, রংপুরের জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬