Dhaka ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৩১ জন দেখেছেন

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, দেশের আপামর জনতা ১৯৭১ সালে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তারা দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছেন। ১৯৭১ সালের সেনাবাহিনী ছিল অজেয়। সেই সেনাবাহিনীর সঙ্গে কোনো কিছুর তুলনা হতে পারে না।

তিনি বলেন, ‘দেশের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন পরবর্তী প্রজন্মের হাতেই দায়িত্ব। আমাদের দেখা স্বপ্ন বর্তমান প্রজন্ম বাস্তবায়ন করবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। এ দেশে যেন আর কোনো স্বৈরশাসকের সৃষ্টি না হয়।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমরা সরকার পরিবর্তন করব। কোনো সরকার ভুল করলে তাকে সংশোধন করবেন। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ ধ্বংস করবেন না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে।’

তিনি বলেন, ‘আশা করি, আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলোতে আমরা আশা করি, যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে।’

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ১১:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬