Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
English

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশ নেয়া অতিথি ও সাংবাদিকদের ভিসার ক্ষেত্রে সময়সীমা বেধে দেয়া হচ্ছে। এর মাধ্যমে কয়েক দশকের পুরোনো একটি ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে। এতদিন নির্দিষ্ট শিক্ষা কার্যক্রম অথবা দায়িত্বে থাকাকালীন পুরো সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পেতেন বিদেশি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এই নতুন নিয়ম জারি করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অতিথিরা সাধারণত সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন।

অন্যদিকে, বিদেশি সাংবাদিকেরা এক দফায় সর্বোচ্চ ২৪০ দিন থাকার অনুমতি পাবেন। তবে চীনা নাগরিকদের ক্ষেত্রে সাংবাদিকদের এই সময়সীমা মাত্র ৯০ দিন। নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন থাকতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। অথবা দেশ ছেড়ে চলে যাওয়ার পর নতুন করে আবেদনের মাধ্যমে আবার ফিরে আসতে হবে।

নতুন এই নিয়ম কংগ্রেসের পর্যালোচনার সাপেক্ষে ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর থেকে কার্যকর হবে। এই নিয়মের কারণে আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামগুলোর ভর্তি প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।

২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে অভিবাসনের ওপর ট্রাম্পের ব্যাপক দমন অভিযানের এটি সর্বশেষ পদক্ষেপ। এই পরিবর্তনগুলো ভিসাধারীদের ওপর নজর রাখা সহজ করে তুলবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

প্রকাশের সময় : ১১:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬