Dhaka ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা Logo হজ কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের Logo আন্তর্জাতিক কার্ডে বিদেশি ১৭ এয়ারলাইন্সের টিকিট কেনার সুযোগ Logo বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান Logo কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা শুরু Logo অস্ট্রেলিয়ায় ৩০ হাজারের বেশি আশ্রয়প্রার্থী পেলেন স্থায়ী ভিসা Logo যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে ভিজিটর ভিসা নয়, ‘বার্থ ট্যুরিজম’ নিয়ে সতর্কতা Logo কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি অপসারণ, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জন Logo নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস Logo জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ শূন্য পদ, আবেদন করতে পারবেন যারা

মিলান উৎসবে হাজারো দর্শক মাতালেন কণ্ঠশিল্পী সালমা-সাথীরা

ইতালির মিলানে মিলান বাংলাদেশ উৎসবে নেচে গেয়ে প্রবাসী হাজারো দর্শকের মন মাতালেন কন্ঠ শিল্পী মৌসুমী আক্তার সালমা,সাদিয়া ইসলাম সাথী, কিশোর, মানসিব ও জিসা শ্যামসহ অন্যরা। বাংলাদেশ কমিউনিটি মিলানের আয়োজনে ও ইউরোমন্ডো গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত হয় উৎসবটি।

ইতালির মিলানে অনাড়ম্বর ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো মিলান বাংলাদেশ উৎসব ২০২৬ এর দ্বিতীয় সেশনের বহুমাত্রিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল উদ্বোধনী পর্ব, শোভা যাত্রা, বিভিন্ন স্টল পরিদর্শন, বিশেষ সম্মাননা প্রদান, লাকি কুপন শুভেচ্ছা বক্তব্যসহ বাংলাদেশ ও ইউরোপীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সকালে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয় পরে বিকালে বাংলাদেশ ও ইতালিয়ো জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় জমকালো আয়োজন। যেখানে অংশ নেন জার হাজার প্রবাসী বাংলাদেশি ছাড়াও ইতালিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা।

লাল ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন আয়োজক ইউরো মন্ডো গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলান কমুনের পাঁচ জোনের সভাপতি নাতালে কারাপেলিস, মিলানো ডেমোক্রেটিক পার্টির সচিব আলেসান্দ্রো ক্যাপেলি, ফাইভ স্টার মুভমেন্ট ইউরোপীয় সংসদের সদস্য গায়েতানো পেদুল্লা, লিগন্যানো কমুনের মেয়র লরেঞ্জো রাডিস, বিভিন্ন কমুনের মেয়র ও কাউন্সিলরগণ, ডেমোক্রেটিক পার্টি ও ফাইভ স্টার মুভমেন্টের পিডি মিলানোর নেত্রীবৃন্দ।

বিবলিওটেকা কেজা রোসসার পরিচালক লরা রিচিনা, পুলিশ সদর দপ্তরের উপ-পরিচালক নিকোলা কারপিনেলি, স্কালো রোমানো পুলিশ সদর দপ্তরের প্রধান ডেভিড মেডোরি, রাজ্য পুলিশের পরিদর্শক, কারাবিনিয়ারি কর্মকর্তা, ইতালিয়ো আইনজীবী, সাংবাদিকসহ বাংলাদেশ ও বিভিন্ন দেশের কমিউনিটির উচ্চ পদস্থ কর্মকর্তা ও ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রবাসী উদ্যোক্তাদের মাধ্যমে বাংলাদেশের খাদ্য সহ বিভিন্ন পণ্য প্রদর্শিত হয় স্টল গুলোতে।

এমন আয়োজনের মাধ্যমে ইতালিসহ বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান অংশগ্রহণ কারিরা। এতে অংশ নিয়ে শুভ কামনা জানান ইতালিয়ো নাগরিকগণ।

এমন আয়োজনে জন্য আয়োজকদের ধন্যবাদ জানান আগতরা। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী সালমা, সাথি, কিশোর ধন্যবাদ জানান প্রবাসীদের। সাংস্কৃতিক পর্বে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ ও ইউরোপীয় নামি দামী শিল্পীরা।

মিলান বাংলাদেশ উৎসব প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে বিভিন্ন দেশের নাগরিকদের ঐক্য ও সাম্যের বার্তা বলে জানান আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ

অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

মিলান উৎসবে হাজারো দর্শক মাতালেন কণ্ঠশিল্পী সালমা-সাথীরা

প্রকাশের সময় : ১১:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬